সিটিনিউজবিডি : সাত মাস উৎপাদন বন্ধ থাকার পর ৩০ নভেম্বর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন চালু হলেও ৫দিন পর আবারো যান্ত্রিক ক্রটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে।
রবিবার রাতে কারখানার রেন্ডফিল্ড প্লান্টের বাল্ব এয়ার লাইনের ক্রটির কারণে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, রবিবার রাতে কারখানার রেন্ডফিল্ড প্লান্টের বাল্ব এয়ার লাইনের ক্রটি দেখা দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। উৎপাদন বন্ধের পর থেকেই স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছে। তবে মেরামত শেষে কারখানা উৎপাদনে আসতে অন্তত তিন দিন সময় লাগতে পারে।
