বিনোদন : বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের কাছে সেলেনা গোমেজ নামটি বেশ পরিচিত। সবার আগে সেলেনা গোমেজ। তবে এ পপ তারকার এগিয়ে থাকাটা হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে। ছবি শেয়ারিংয়ের এ মাধ্যমে এ বছরে সবচেয়ে জনপ্রিয় তারকা তিনি।
এএফপির খবরে বলা হয়, পরিসংখ্যানের ভিত্তিতে বৃহস্পতিবার পর্যন্ত নারীদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় তারকা হচ্ছেন সেলেনা গোমেজ। ইনস্টাগ্রামে তার ভক্ত ও অনুসারীর সংখ্যা ১০ কোটি ৩০ লাখ। যা সারা বিশ্বের নারী তারকাদের মধ্যে সর্বোচ্চ।
এদিকে সেলেনার পেছনেই আছেন পপ গায়িকা টেলর সুইফট। ইনস্টাগ্রামে তার ভক্ত ৯ কোটি ৪০ লাখ। তারপরেই আছেন গায়িকা আরিয়ানা গ্রান্ডে ও বিয়ন্স, আর রিয়্যালিটি শো তারকা কিম কারদাশিয়ান। তাদের পরেই রিয়াল মাদ্রিদ তারকার অবস্থান।
