অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসাথে মাতালেন শাহরুখ-সালমান

0

বিনোদন : এবারের স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের মূল আকর্ষণ ছিলেন বলিউডের বাঘা দুই তারকা শাহরুখ খান ও সালমান খান। অনুষ্ঠানের একটি অংশ যৌথভাবে সঞ্চালনা করেন তারা।

একমঞ্চে ‘করণ-অর্জুন’ ছবির জুটি শাহরুখ-সালমানের পুনর্মিলন আনন্দ দিয়েছে অতিথিদেরকে। শুরুতে সল্লু নিজের প্রযোজিত ‘হিরো’ ছবির ‘ম্যায় হু হিরো’ গান গেয়ে হেঁটে আসেন মঞ্চে। এরপর তাদের রসিক আলাপচারিতায় অট্টহাসিতে ফেটে পড়েন সবাই!

সালমান ঘোষণা দিয়েছেন, আমির খানের ‘দঙ্গল’ ছবিটি মুক্তির প্রথম দিনে প্রথম শোতে দেখবেন। মজার ছলে তিনি জানান, জীবনে অনেকবার বিয়ে করেছেন তিনি, তবে স্বপ্নে! ‘করণ-অর্জুন’ ছবির ‘ইয়ে বন্ধন তো পেয়ার কা বন্ধন হ্যায়’ গানের তালে নেচেছেন তারা।

রোববার (৪ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের ২৩তম আসর। এতে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন অমিতাভ বচ্চন (পিঙ্ক)। তারকাখচিত এ আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন রেখা। তারা কাছাকাছি আসনে বসলেও একে অপরকে এড়িয়ে গেছেন। বিগ বি তার পুরস্কার উৎসর্গ করেন দর্শকসারিতে বসে থাকা কন্যা শ্বেতাকে।

বর্ষীয়ান অভিনেত্রী রেখার প্রতি সম্মান জানিয়ে তার অভিনীত গানের তালে নৃত্য পরিবেশন করেন সোনম কাপুর। রেখা নিজেও নেচেছেন, তখন বাজছিলো ‘মিস্টার নটবরলাল’ ছবির ‘পরদেশিয়া’ গানটি।

সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে আলিয়া ভাটের (উড়তা পাঞ্জাব) হাতে। অনুষ্ঠানের প্রথম অংশ উপস্থাপনা করেন করণ জোহর ও করণ সিং গ্রোভার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.