দুবাইতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশীসহ নিহত ৫

0

দুবাই ব্যুরো : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের ৩ জন বাংলাদেশি ও ২জন ভারতীয় নাগরিক।
কাল রোববার সকালে দুবাইয়ের আল রাবাত সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুবাইভিত্তিক খালিজ টাইমসের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিহত তিন বাংলাদেশির মধ্যে একজনের নাম মুদাসিসি (৪৯)। তাঁর বাড়ি শরিয়তপুর জেলায়।
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের রশিদিয়া হাসপাতালে ভর্তি করে। আহত সাতজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
নিহত তিন বাংলাদেশির একজন শরিয়তপুরের মুদাসিসির ছেলে ফেরদৌসও দুবাই প্রবাসী। তিনি খালিজ টাইমসকে বলেন, ‘এ ঘটনায় আমার দুঃখ প্রকাশের ভাষা নেই। আমি জানি না কী করব। তবে আমি ইতিমধ্যে বাড়িতে আমার পরিবারকে ঘটনাটি জানিয়েছি।’
পুলিশ কর্মকর্তা সাইদ বিন সুলেমান বলেন, ‘ভোর পাঁচটায় দুবাইয়ের পুলিশ ওই দুর্ঘটনার খবর পায়। এর পরপরই টহল পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। চারজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর এক শ্রমিক হাসপাতালে মারা যান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.