চট্টগ্রামে ফোক ফেস্ট শুরু বৃহস্পতিবার

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুইদিনের ‘আন্তর্জাতিক সুফি ও ফোক ফেস্ট’।

বৃহস্পতিবার বিকালে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের এ উৎসব উদ্বোধনের কথা রয়েছে।

এত বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সাংস্কৃতিক দল ও শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

উৎসবের প্রথমদিনে শিল্পকলা একাডেমিতে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার শিল্পী স্বপন মুখোপাধ্যায় ও তার দল, চট্টগ্রামের সুফী ভ্যান্ড আসওয়াদ, তীরন্দাজ এবং ঢাকার লালন সাইঁজির অচিন পাখির দল।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিরীন আখতার, ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদারের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

শুক্রবার বিকালে উৎসবের দ্বিতীয় দিনে সঙ্গীত পরিবেশন করবেন দিল্লীর রূহানী সিস্টারস ও তার দল, চট্টগ্রামের মাইজভাণ্ডারি মরমী গোষ্ঠী, ইকবাল বাহার, শিমুল শীল ও অনন্যা সেন।

দুইদিনের এ উৎসব ভারতের সহকারী হাই কমিশন, চট্টগ্রাম সহযোগিতা করছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.