নিজস্ব প্রতিনিধি : জলবায়ু সহিষ্ণু অংশগ্রহণমূলক বনায়ন ও পুনঃ বনায়ন প্রকল্প এর বিকল্প জীবিকায়ন কার্যক্রম আরণ্যক ফাউন্ডেশনের সহযোগিতায় সমাজ উন্নয়ন সংস্থা ইপসা কর্তৃক বাস্তবায়িত কার্যক্রম নিয়ে গঠিত আরণ্যক টইটং সার্বিক সমবায় সমিতি (রেজিঃ নং- ২১৭১) এর বার্ষিক সভা গতকাল টইটং বনবিট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোঃ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন টইটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার পাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পেকুয়া শাখার ব্যবস্থাপক রমিজ উদ্দিন, উপজেলা সমবায় অফিসের অডিট কর্মকর্তা দিদারুল ইসলাম, টইটং বনবিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সামাজিক বনায়ন রক্ষা কমিটির সভাপতি বিডিআর আবুল কালাম।
ইপসার লোহাগাড়ার সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমানের স্বাগত বক্তব্য ও ইপসার কর্মকর্তা কল্যাণ বড়ুয়ার সঞ্চালনে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইপসার একাউন্ট অফিসার মোরশেদুল হক, সমিতির সাধারণ সম্পাদক জিগারু বেগম, কোষাধ্যক্ষ আবুল বশর, সিপিজি সদস্য মোঃ এলাহদাদ প্রমুখ।
বিশ্বব্যাংক ও আরণ্যক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় “ক্লাইমেট রিজিলিয়েন্ট পার্টিসিপেটরি এফোরেষ্টশন এন্ড রিফরেষ্টশন- “বননির্ভরশীল জনগােষ্ঠীর বিকল্প জীবিকায়ন কার্যক্রম” চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় বাস্তবায়ন করছে। যার ফলে বর্তমান বননির্ভরশীল জনগোষ্ঠীর বিকল্প জীবিকায়ন কার্যক্রম অনেক গতিশীল হয়েছে। সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে এবং দেশের জলবায়ুর প্রভাব থেকে রক্ষা পেতে হলে বেশী করে বৃক্ষ রোপন ও পরিচর্যার কোন বিকল্প নেই। বন রক্ষায় বন বিভাগের পাশাপাশি সংগঠনকেও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।
