৮ম ফার্নিচার মেলা উদ্বোধন জিইসি কনভেনশন সেন্টারে

0

চট্টগ্রাম :   ফার্নিচার শিল্প বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি আয়োজিত ৮ম ফার্নিচার মেলা জিইসি কনভেনশন সেন্টারে অদ্য সন্ধ্যা ৬ টায় এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন করলেন সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।

বেলুন উড়িয়ে মেলা উদ্বোধনকালে সিটি মেয়রের সাথে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান, অতিথি ছিলেন কমিশনার কাস্টম এক্সসাইজ এন্ড কমিশনারেট সৈয়দ গোলাম কিবরিয়া, চিটাগাং ইভেন্টস্ এর চেয়ারম্যান মো: সাহাব উদ্দিন, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব ইলিয়াছ সরকার, চট্টগ্রাম বিভাগের সভাপতি সৈয়দ এ.এস.এম. নুর উদ্দিন, সাধারণ সম্পাদক এম.এন. আজম খান, মেলা কমিটির আহ্বায়ক মাকসুদুর রহমান, সমিতির সিনিয়র সহ-সভাপতি এ.এম. নাছের, সাইফুদ্দিন দুলাল, হাজী মো: জসিম উদ্দিন, সৈয়দুর রহমান আজিজ, এক্সেস রোড ইউনিট সভাপতি মো: সাইফুদ্দিন চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক শাহীনুল হক টুটু, আসকারদীঘি ইউনিট সভাপতি সৈয়দ আই.এম. ইফতেখার উদ্দিন, সাধারণ সম্পাদক মো: নাজের, পাঠানটুলী ইউনিট সভাপতি নুরুল আজম খান, সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম, বলির হাট ইউনিট সভাপতি হাজী মো: জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো: মনসুর আলম, দেওয়ান বাজার ইউনিট সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক সৈয়দুর রহমান আজিজ, মেলা কমিটির চীফ কো-অডিনেটর মো: মনজুরুল ইসলাম রায়হান, একাউন্টস এক্সিকিউটিভ চিটাগাং ইভেন্টস ইফফাত জাহান মুন, ইভেন্টস্ কর্মকর্তা মো: রাসেল, মো: শাহীন, অভি বড়ুয়া, মো: ইরফান, মেহেদী হাসান ফারুকী প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.