যুক্তরাজ্য গেলেন স্পিকার

0

সিটিনিউজবিডি : কমনওলেয়থ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) যোগ দিতে নয়দিনের সফরে যুক্তরাজ্যে গেছেন স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার রাতে স্পিকার লন্ডনের উদ্দেশ্যে রওনা হন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য সিপিএ নির্বাহী কমিটির সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত; সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং শিরিন নাঈম সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ সেবেন।

সফর শেষে ১৮ ডিসেম্বর স্পিকারের ঢাকায় ফেরার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.