বিনোদন : গত ২ বছর ধরে ‘এশিয়া সেরা আবেদনময়ী মহিলা’র সম্মানের তাজ ধরে রেখেছিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা মোট ৪ বার এই সম্মান পেয়েছিলেন। কিন্তু এবার প্রিয়াঙ্কাকে সিংহাসনচ্যূত করলেন দীপিকা।
সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে, যৌন আবেদনে শুধু ভারত নয় এশিয়া মহাদেশেই দীপিকা পাড়ুকোনের কোনও সমকক্ষ নেই। দীপিকার এই সেরা হওয়ার রেকর্ডে ছিটকে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কারণ, গত ২ বছর ধরে এশিয়ায় যৌন আবেদনে সেরা মহিলার মুকুটটা প্রিয়াঙ্কা চোপড়ার মাথাতেই ছিল। প্রথমবার মতো এমন সম্মান পেলেন দীপিকা।
নতুন বছরেই মুক্তি পাচ্ছে দীপিকার প্রথম হলিউড ছবি ট্রিপল এক্স সিরিজের রিটার্ন অফ জেন্ডার কেজ। দীপিকার বিপরীতে আছেন ট্রিপল এক্স-এর প্রধান অভিনেতা ভ্যান ডিসেল। টম-বয় লুকের মহিলার চরিত্রে অভিনয়ের সঙ্গে সঙ্গে সেক্স অ্যাপিলেও এই সিনেমায় সকলকে মাত করেছেন দীপিকা।
‘এশিয়ার সেরা যৌন আবেদনময়ী মহিলা’-র শিরোপা প্রাপ্তির প্রতিক্রিয়ায় দীপিকা জানিয়েছেন, এই সম্মান আমার মুখে হাসি ফুঁটিয়েছে সত্যি, কিন্তু, সেক্সি শব্দটার মানে একেক জনের কাছে এক এক রকম। তবে সেক্সি শব্দটা আমার কাছে শুধুই শারীরিক নয়। আমার মতে, আচার-আচরণ, ব্যক্তিত্ব সব মিলিয়ে এই সেক্সি শব্দের আধার। সেক্সি মানে আমি যে আচার-আচরণের সঙ্গে স্বচ্ছন্দ এবং যেটা আমাকে আত্মবিশ্বাস জোগায়।
‘এশিয়ার সেরা যৌন আবেদন মহিলা’-দের তালিকায় দীপিকার পিছনেই আছেন প্রিয়াঙ্কা চোপড়া। আলিয়া ভাট আছেন পঞ্চম স্থানে। ক্যাটরিনা কাইফ এবং সোনম আছেন যথাক্রমে ৭ ও ৮ নম্বর স্থানে। আর সকলকে অবাক করে এই তালিকায় স্থান করে নিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালকিন নীতা আম্বানী। তিনি এডিটর চয়েসে ‘এশিয়ার সেরা যৌন আবেদনময়ী মহিলা’-র তালিকায় স্থান পেয়েছেন।
