রাজধানীতে জালনোটসহ গ্রেপ্তার ৩

0

সিটিনিউজবিডি : রাজধানীর মুগদা থেকে ৫০ হাজার টাকার জালনোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ডিএমপির উপকমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে মুগদা থানার ওয়াসা রোডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ হাজার টাকার জালনোটসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন লাভলী আক্তার, মো. হোসেন বাপ্পি সানি ও মো. হামিদ খান রুবেল। মুগদা থানায় এ বিষয়ে মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.