বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর বাদামতলী মোড়। মাত্র ২ দিন পূর্বে সিটি কর্পোরেশন এই এলাকায় হকার উচ্ছেদ করলেও এখন হকার বসছে। এতে করে মানুষ ফুটপাতে চলাচল করতে পারছে না। হকারেরা আবার বসে পড়েছে ফুটপাতে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কর্পোরেশন হকার উচ্ছেদ করলেও পুলিশ বসায়। এতে করে উচ্ছেদ অভিযান ব্যাহত হচ্ছে। টেম্পু স্ট্যান্ড, হকারের পসরা বসা সহ ছিনতাইয়ের জোন এই বাদামতলী মোড়।
আগ্রাবাদ অফিস পাড়ায় জুতার দোকান ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র। সিটি কর্পোরেশনের এই মহতী উদ্যোগকে ব্যাহত করছে পুলিশ। বারিক বিল্ডিং মোড় থেকে বাদামতলী মোড়। আগ্রাবাদ অফিস পাড়া জুড়ে হকাররা দখল করে আছে ফুটপাত। পুলিশের বখরা আদায় চলছে নিয়মিত এসব এলাকায়।
