সিটিনিউজবিডি : আজ সকাল সাড়ে ১০ টায় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চট্টগ্রাম এর উদ্যোগে মানববন্ধন ও শিক্ষক সমাবেশ অনুিষ্ঠত হয়। সমাবেশ শেষে মিছিল সহকারে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, দেশের সর্বত্র নারী শিক্ষা সহ সার্বিক শিক্ষা সম্প্রসারণ ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষামন্ত্রী আপনার কর্ম উদ্যোগকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। শিক্ষাক্রম উন্নয়ন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মূল উৎপাঠন শ্রেণীকক্ষে পাঠদানের উপর সর্বাধিক গুরুত্ব প্রদান প্রভৃতি ইতিবাচক পদক্ষেপ গ্রহণে আপনি যে দৃঢ় ভূমিকা নিয়েছেন তা ইতিমধ্যে শিক্ষা উন্নয়নে সর্বমহলে প্রশংসিত হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশ বেসরকারী শিক্ষকদের অবহেলা ও বৈষম্য অত্যন্ত অমানবিক যা আন্তর্জাতিক পরিমন্ডলেও অগ্রহণযোগ্য। স্বাধীনতার উত্তরকালে বাংলাদেশে শিক্ষা ৯৮ ভাগ দায়িত্ব বেসকারি শিক্ষকরা পালন করলেও তাঁদের প্রতি সরকারের অবহেলা চরম পর্যায়ে পৌছেছে। ২০১০ সালে শিক্ষানীতির আলোকে আমরা শিক্ষার জাতীয়করণ দাবি করি। এই শিক্ষানীতি বাস্তবায়িত হলে দেশে অসাম্প্রদায়িক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি কর্মমুখী যুগপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন হবে এবং আমাদের দীর্ঘদিনের দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের পক্ষে দেশ আরও একধাপ এগিয়ে যাবে। তাই শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আমাদের দাবি অবিলম্বে শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাই। এই অবস্থায় বেসরকারি শিক্ষকদের বিরাজমান সমস্যাগুলো দ্রুততার সহিত সমাধানের লক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণের আবেদন জানাই। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৮ম পে কমিশনের আলোকে বার্ষিক প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট) দিতে হবে, বাংলা নববর্ষের উৎসব ভাতা ও বার্ষিক পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিতে হবে, নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্ত করতে হবে, বিক্ষিপ্ত জাতীয়করণ নয় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের সুনির্দিষ্ট নীতিমালা চাই, অবসর তহবিল ও কল্যাণ ট্রাস্টের টাকা দ্রুততার সাথে প্রদান করতে হবে, অনুপাত প্রথা বাতিলপূর্বক সহকারি অধ্যাপক, সহযোগি অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দিতে হবে। অন্যথায় সামগ্রীক বেসরকারি শিক্ষকদের নিয়ে দাবি আদায়ের লক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
শহীদ মিনারে আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক উত্তম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা অধ্যাপক কানাই দাশ, জেলা কমিটির সহ সম্পাদক উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, অধ্যক্ষ রাজুল হোসেন, অধ্যাপক শ্যামল দাশ, অধ্যাপক সাইফুদ্দিন মোরশেদ, অধ্যক্ষ সুদীর চক্রবর্ত্তী, অধ্যক্ষ হামিদ হোসাইন, মহানগর কমিটির সভাপতি অধ্যাপক নোমান আহমাদ সিদ্দিকী, অধ্যাপক শ্যামল বড়–য়া, অধ্যাপক হামিদা বেগম, অধ্যাপক আলম আকতার, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ রফিক উদ্দিন।
এ বিভাগের আরও খবর
