বুদ্ধিজীবী স্মৃতিসৌধে খালেদার শ্রদ্ধা

0

সিটিনিউজবিডি : দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কিছুক্ষণ তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাহিত্য বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, খন্দকার মারুফ হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.