প্রমাণ করবো এরশাদই সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি : এমপি রুহুল

0

সিটিনিউজবিডি : জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি বলেছেন, আগামী পয়লা জানুয়ারি ঢাকার রাজপথ হবে পল্লীবন্ধু এরশাদের।

তিনি বলেন, নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত থাকবে রাজধানী। সফল মহাসমাবেশ করে প্রমাণ করবো সাবেক রাষ্ট্রপতি এরশাদই এদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি।

মঙ্গলবার সন্ধ্যায় কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পয়লা জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতি উপলক্ষে নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পয়লা জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজধানী ঢাকায় মহাসমাবেশ করে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।

পার্টির মহাসচিব প্রতিষ্ঠাবাষির্কীর দিনে মহাসমাবেশকে সফল করতে আগামী ১৫দিন কঠোরভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন, জহিরুল ইসলাম জহির, আরিফুর রহমান খান, গোলাম মোহাম্মদ রাজু, ইয়াহইয়া চৌধুরী এমপি, জহিরুল আলম রুবেল, কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপা, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোবারক হোসেন আজাদ, মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা অনন্যা হুসেইন মৌসুমী, শ্রমিক পার্টির এ কে এম আসরাফুজ্জামান খান, কেন্দ্রীয় নেতা মো. আমির উদ্দিন আহমেদ ডালু, মনোয়ার আলম, বেলাল হোসেন, হুমায়ুন খান, ইসহাক ভুইয়া, পারভীন তারেক প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.