চট্টগ্রামের ফয়’স লেকে কুটুম্ববাড়ি উদ্বোধন

0

নিজস্ব প্রতিনিধি : অত্যান্ত জাঁকঝমকপূর্ণভাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে চট্টগ্রামের রেস্টুরেন্ট জগতের পরিচিত ও প্রসিদ্ধ কুটুম্ববাড়ি রেস্তোরা এন্ড বিরানী হাউজ ৩য় শাখা। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের অন্যতম পর্যটন কেন্দ্র ফয়’স লেকে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই রেস্তোরার শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ। উদ্বোধনী দিনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে এই রেস্তারায়।

জানা গেছে, পরিস্কার পরিচ্ছন্নতা, উন্নত ও নির্ভেজাল খাবারের জন্য অল্পদিনের ব্যবধানে বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছে কুটুম্ববাড়ি রেস্তোরা এন্ড বিরানী হাউজ।

কুটুম্ববাড়ী রেস্তোরা এন্ড বিরানী হাউজের পরিচালক আশরাফুল আহসান রাকিব বলেন, ফয়স’লেক শাখায় প্রথম দিনে বিপুল সাড়া পেয়েছি। প্রায় ২ হাজার মানুষের সমাগম ঘটে। আশা করছি নগরীর একে খাঁন ও অলংকার শাখার মতো এখানেও গ্রাহকদের মন জয় করতে পারবো। এই শাখায় সপ্তাহে দুই দিন মেজবানির আয়োজন হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.