মুজিব কোর্টের মধ্যেই বঙ্গবন্ধু আদর্শ সীমাবদ্ধ নই তাঁর আদর্শকে অন্তরে ধারণ করতে হবে
চট্টগ্রাম : কুমিল্লা সিসি এন্ড বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহবুবুল হক বলেছেন যতদিন লাল সবুজের পতাকা থাকবে ততদিন বাংলাদেশ থাকবে। বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধীদের ঠাঁই হবে না। আপনারা স্বাধীনতা বিরোধীদের চিহ্নিত করুন। যাতে তারা জাতির কাছে মাথা তুলে দাঁড়াতে না পারে। সাম্প্রদায়িকতাকে প্রতিরোধ, প্রতিহত ও পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা নির্মানে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে এগিয়ে আসতে হবে। গতকাল বিকালে নগরীর নজরুল স্কয়ার ডিসি হিল প্রাঙ্গনে বঙ্গবন্ধু বইমেলা ও মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের ৪র্থ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন মুজিব কোর্টের মধ্যেই শুধু বঙ্গবন্ধু মুজিবের আদর্শ-স্বপ্ন সীমাবদ্ধ নই বরং তার আদর্শকে অন্তরে ধারণ করতে হবে। এজন্য প্রতিটি পাড়ায়-মহল্লায়, স্কুলে স্কুলে এবং সমাজের সর্বত্রে বঙ্গবন্ধুর মানবতাবাদী রাজনীতির চর্চা করতে হবে। তাহলেই দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গীবাদ দূর হবে। মুখ্য আলোচকের ভাষণে চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের দর্শন বিভাগের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী বলেন জামায়াত-শিবিরের রাজনীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। তরুণদের মৌলবাদী চেতনায় উদ্বুদ্ধ করছে।
তিনি বলেন পাকিস্তান আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে। তাদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দেশের বড় বড় যুদ্ধাপরাধীদের বিচার সরকারের অনেক বড় সফলতা। নানা মহলের রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করতে পেরেছে বলেই এদেশের মুক্তিযু্েদ্ধ সকল শহীদের আত্মা শান্তি পেয়েছে।
বঙ্গবন্ধু বইমেলা ও মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের কার্যকরী মহাসচিব সুমন দেবনাথের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী সংস্কৃতিকর্মী খোরশেদ আলমের সঞ্চালনায় অনুিষ্ঠত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হোসেন বাচ্চু, ৯নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিক কাউন্সিলর জহুরুল আলম জসিম, সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, নিষ্পাপ অটিজমের নির্বাহী পরিচালক প্রকৌশলী দোলন কান্তি দাশ, শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভি.পি এডভোকেট নজরুল ইসলাম, নগর যুবলীগের সদস্য রবিউল ইসলাম চৌধুরী, উপস্থিত ছিলেন সংষ্কৃতিকর্মী নজরুল ইসলাম মোস্তাফিজ, শহিদুল্লাহ কাউসার, ইমরান সোহেল, ওসমান জাহাঙ্গীর, আবদুর রহিম চৌধুরী প্রমুখ। আলোচনা সভার শুরুতেই দলীয় সঙ্গীত পরিবেশন করেন কুসুম ললিতকলা একাডেমী, বিশেষ সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন বেতার ও টেলিভিশনশিল্পী।
আলোচনা সভা শেষে দলীয় নৃত্য পরিবেশন করেন নিত্যম একাডেমী, বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, তিত্ররঙ্গ আবৃত্তি দল, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন যুদ্ধ শিশু জন্মসারথী। আজ ১৯ডিসেম্বর বঙ্গবন্ধু বইমেলা ও মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের আলোচনা সভায় উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) সভাপতি নাট্যজন রামেন্দ্র মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফর আলী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য চট্টগ্রামের মুক্তিযুদ্ধের সপক্ষের সকল সংগঠনের নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন মেলা পরিষদের প্রধান সমন্বয়কারী সংস্কৃতিকর্মী খোরশেদ আলম।
