টেস্ট হেরেও পাকিস্তানের রানের রেকর্ড

0

খেলাধুলা : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা ছিল ৪৯০ রান। সেই রান তাড়া করতে নেমে পাকিস্তান অবশ্য জয় পায়নি। হার মেনেছে ৩৯ রানের ব্যবধানে। হারলেও টেস্ট ক্রিকেটের ইতিহাসে রানের রেকর্ড গড়েছে সফরকারী পাকিস্তান।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে করা সর্বোচ্চ রান ৬৫৪/৫। ১৯৩৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে এই রান করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ রান হচ্ছে ৪৫১/১০। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিল নিউজিল্যান্ড দল। তৃতীয় সর্বোচ্চ রান ৪৫০/৭। এটি করেছে দক্ষিণ আফ্রিকা ২০১৩ সালের ডিসেম্বর ভারতের বিপক্ষে।

আর আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ইনিংসে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান করেছে ৪৫০ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে যা চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ড।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.