মোহাম্মদপুরে নারী পোশাক কর্মীর মরদেহ উদ্ধার

0

সিটিনিউজবিডি : পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় লিপি আক্তার (২৩) নামে এক পোশাক কর্মীর মরদেহ ‍উদ্ধার করেছে পুলিশ। লিপির মরদেহটি একটি তুলার গুদামে সিলিংয়ের সঙ্গে ঝুলানো অবস্থায় পেয়েছে পুলিশ।

সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বছরখানেক আগে বিয়ে হওয়া লিপি আক্তারের স্বামী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাসিন্দা জহিরুল ইসলাম ওরফে জয় মাহমুদ চাকরির সূত্রে মালদ্বীপে আছেন। লিপি নগরীর কালুরঘাটে বেইস টেক্সটাইল লিমিটেডের সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

নগরীর মোহাম্মদপুর এলাকায় মকবুল ডাক্তারের বাড়িতে স্বামী জয় মাহমুদের বড় বোনের সঙ্গে থাকতেন স্ত্রী লিপি বলে জানিয়েছেন নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি-পাঁচলাইশ) জাহাঙ্গীর আলম।

তিনি জানান, লিপির পরিবার অভিযোগ করেছে, ননদ ও তার পরিবারের লোকজন তাকে মানসিকভাবে নির্যাতন করত। এজন্য লিপি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।

আত্মহত্যা প্ররোচনার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা দায়ের হবে বলে জানান এসি জাহাঙ্গীর আলম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.