সিটিনিউজবিডি : চট্টগ্রাম ওয়াসার পাইপ লাইন স্থাপন কর্মসূচির আওতায় নগরীর সড়ক কর্তন করে যাচ্ছে। নগরীর সড়ক কর্তন সংক্রান্ত ক্ষতির অংশ হিসেবে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ ২০ ডিসেম্বর মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নগরভবনে মেয়র দপ্তরে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর নিকট ৪ কোটি ১৪ লক্ষ ৮৯ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন।
ইতিপূর্বে আরো ২ কোটি টাকার একটি চেক প্রদান করেছে। দুই ধাপে রোড কাটিং বাবদ ৬ কোটি ১৪ লক্ষ ৮৯ হাজার টাকার ক্ষতিপুরন দিল চট্টগ্রাম ওয়াসা। চেক হস্তান্তর কালে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ, সচিব মো. শামসুদ্দোহা, প্রকল্প পরিচালক কাজী ইয়াকুব সিরাজুদ্দৌলা, উপ প্রকল্প পরিচালক মাকসুদ আলম ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার হাসান জাহির ছাড়াও চসিক এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
