পূর্ব বাকলিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ডা. শাহাদাতের ত্রান বিতরণ

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন অাজ ২১ শে ডিসেম্বর সকালে পূর্ব বাকলিয়া বলির হাট শাহাজী পাড়ায় অগ্নিকান্ডে নিহত ও ক্ষতিগ্রস্থ ১৩ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। তিনি নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার অনুরোধ জানান।

এ সময় তিনি একই পরিবারের দুইজন দম্পতি নিহত হওয়ায় অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে নিহত দম্পত্তির মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নিহত এতিম শিশু ও ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
ডা. শাহাদাত হোসেন অগ্নিকান্ডে নিহত দম্পত্তির এতিম দুই বৎসরের শিশুটি বড় হওয়া পর্যন্ত ট্রিটমেন্ট থেকে বিনা পয়সায় চিকিৎসা ও লেখাপড়ার খরচ বহন করার প্রতিশ্র“তি দেন। আগামীতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিনসহ বিভিন্ন প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ত্রান বিতরনকালে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আলম রাজু, বিএনপি নেতা ১৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী নবাব খান, ১৮ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী মোঃ তৈয়ব, ইসহাক চৌধুরী আলিম, হাজী মোঃ মহিউদ্দীন, হাশেম সওদাগর, আব্দু ছবুর, আব্দুল্লাহ আল ছগির, মুজিবুর রহমান, মোঃ জসিম উদ্দীন, হাজী মোঃ ইউনুছ, নবী সওদাগর, নাছির সওদাগর, আব্দুল আজিজ, আলী আব্বাস, আলী আকবর, মোঃ আবু, সাইফুল ইসলাম, মোঃ আলমগীর, আলী আজগর, মোঃ জসিম উদ্দীন, সাহেদা বেগম, মুন্নি আকতার, আসাদুর রহমান টিপু, কামরুন্নাহার, মোঃ ইউছুপ, মোঃ জহির, মোঃ মুছা, হাসানুল করিম, প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.