ঢাকায় মীর ও ব্যান্ডেজের কনসার্ট

0

বিনোদন : আগামী ২০ জানুয়ারি বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার জনপ্রিয় উপস্থাপক মীর ও তার গানের দল ব্যান্ডেজ। ‘ফান্টাবুলাস টুরিজম নাইট’ শীর্ষক এ কনসার্টের আয়োজন করছে ল্যামবার্ডস।

সন্ধ্যায় বসুন্ধরার আইসিসিবি মাঠে গাইবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ল্যামবার্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ সামস।

তিনি জানান, মীর ও ব্যান্ডেজ ছাড়াও এ কনসার্টে অংশ নেবেন তিন দেশের শিল্পীরা। ভারত থেকে আসছেন পূর্ণদাস বাউল, কলকাতার সারেগামাপা’র তানভীর হোসেন, অভিনয়শিল্পী শ্রদ্ধা পণ্ডিত, মিস ইন্ডিয়া ২০০৮ সিমরান কর মন্ডি, নেপালের কণ্ঠশিল্পী সুজাতা ভার্মা। বাংলাদেশ থেকে থাকছে দূরবীন ব্যান্ড ও আরশী। এ ছাড়াও দেশীয় অভিনয় শিল্পীদের মধ্যে আছেন ইমন, নীরব, জায়েদ খান, অমৃতা, বিপাশা কবির, আঁচল’সহ অনেকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.