বিনোদন : বলিপাড়ায় অন্যতম আলোচিত ঘটনা আরবাজ ও মালাইকার ডিভোর্স। ডিভোর্সের বিষয়টি মৌখিকভাবে বিষয়টি তারা জানালেও আনুষ্ঠানিকভাবে তাদের এই ডিভোর্সের নিষ্পত্তির জন্য বান্দ্রার একটি ফ্যামিলি কোর্টের শরণাপন্ন হয়েছেন এই জুটি।
গত মার্চে আনুষ্ঠানিকভাবে ছাড়াছাড়ির ঘোষণা দেন তারা। ১৯৯৮ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা হয় মালাইকা ও আরবাজ খানের। এরপরই তাদের বিয়ে হয়। ২০০২ সালে তাদের ঘর আলো করে আসে তাদের একমাত্র পুত্র আরহান খান। ছেলে মালাইকার সঙ্গেই থাকছেন। তবে ছেলের ভরণপোষণের খরচ দিতে আরবাজ রাজি হয়েছেন বলে জানা গেছে।
এদিকে ডিভোর্সের বিষয়টি নিষ্পত্তির জন্য আরবাজের কাছে নাকি ১০ কোটি রুপি দাবি করেছেন মালাইকা। সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘মালাইকা যে অর্থ দাবি করছেন তার পরিমাণ কমপক্ষে ১০ কোটি রুপি। তিনি এর কমে ডিভোর্সের বিষয়টি নিষ্পত্তি করবেন না।
