লাইফস্টাইল : প্রতিদিন শীতে শরীর উষ্ণ রাখতে তুলনা হয় না চায়ের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, চায়ের সঙ্গে যদি আদা যুক্ত হয় তা হলে এর উপকারীতা বাড়ে কয়েকগুণ। কারণ, আদায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান; যা শরীরের রোগ-জীবাণু ধ্বংস করে। জ্বরজ্বর ভাব, গলা ব্যথা ও মাথাব্যথা দূর করতে সাহায্য করে আদা-চা। তবে রান্নার চেয়ে কাঁচা আদার পুষ্টিগুণ বেশি। শীতকালে আদা-চায়ের বেশকিছু উপকারীতা রয়েছে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এগুলো হলো-
শ্বাসকষ্ট কমায়: শীতকালে অনেকেরই শ্বাসকষ্ট দেখা দেয়। একই সঙ্গে ফুসফুসের সমস্যা দূর করতেও এই চা বেশ কার্যকর।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: শীতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদা-চা। নিয়মিত ও পরিমিত আদা-চা শরীরে রক্ত সঞ্চালনের গতি স্বাভাবিক রাখতে সহায়তা করে। তাছাড়া আদা-চা শীতে জ্বর-কাশি দূর করে।
হজমে সহায়ক: আদা হজমেও সহায়ক। তাই কারো হজমে সমস্যা থাকলে আদা-চা তার জন্য উপকারী হতে পারে। পাকস্থলীর নানা সমস্যা দূর করে আদা-চা। অনেকে বেশি পরিমাণে খাওয়ার পর অস্বস্তিতে পড়েন। এমন পরিস্থিতিতে আদা-চা খুবই উপকারী। আদা-চা অল্প সময়ের মধ্যেই ওই অস্বস্তি দূর করে।
মানসিক চাপ কমায়: মানসিক চাপ দূর করতে সহায়তা করে আদা-চা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, চা পাতা ও আদার ঘ্রান মানসিক চাপ দূর করতে সাহায্য করে।
