জেলা পরিষদ নির্বাচন পটিয়া ১০ নং ওয়ার্ডে দেবব্রত দাশ নির্বাচিত
সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে পটিয়া (১০নং ওয়ার্ডে) সদস্য পদে দক্ষিণ জেলা আ’লী সদস্য দেবব্রত দাশ দেবু সদস্য নির্বাচিত হয়েছেন। পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থী দেবব্রত দাশ পান ৮৫ ভোট, আবু মো: মহিউদ্দিন পান ৭৪ ভোট, মোজাহেরুল আলম চৌধুরী পান ২১ ভোট। এছাড়াও পটিয়া-চন্দনাইশ-আনোয়ারা সংরক্ষিত মহিলা আসন (৪নং) আসনে নুর নাহার বেগম (ফুটবল) পান ১০২ ভোট।
রেহেনা আকতার ফেরদৌস (দোয়াত কলম) পান ৭৭ ভোট। এতে মোট ১৮৬ ভোটের মধ্যে ১৮৩ ভোট কাস্ট হয়। তার মধ্যে তিনটি ভোট বাতিল হয়। এর মধ্যে ২ টি মহিলা ও একটি পুরুষ। এছাড়াও চন্দনাইশে নুর নাহার বেগম পান ১০৮ ভোট, রেহেনা আকতার ফেরদৌস পান ৭৫ ভোট। আনোয়ারায় নুর নাহার বেগম পান ১১ ভোট, রেহেনা আকতার ফেরদৌস পান ১৫৫ ভোট। এতে ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন রেহেনা আকতার ফেরদৌস। তার নিকটতমী প্রতিদ্বন্ধী পান ২২১ ভোট।
