মিরসরাইয়ে ইউসামের উদ্যোগে মোটিভেশনাল সেমিনার

0

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের মোটিভেশনাল সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করলো ইউসাম। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মিরসরাই (ইউসাম) এর উদ্যোগে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ে মোটিভেশনাল সেমিনার ও মঘাদিয়া উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউসামের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলতাফ হোসেন রাজু এবং সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান (প্যানেল-২) ইয়াসমিন আক্তার কাকলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম আনোয়ার হোসেন, মাসিক মীরসরাই প্রতিনিধি সাদমান সময়, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিদোয়ানুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালের শিক্ষার্থী শাহাব উদ্দিন ফাহিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ হোসেন, রোকসানা আক্তার ফাহমিদা, সানজিদা আক্তার প্রমুখ।

তরুন প্রজন্মকে সচেতন এবং সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ইউসাম মিরসরাইয়ের বিভিন্ন স্কুল ও কলেজে মোটিভেশনাল সেমিনারের আয়োজন করে আসছে। মঘাদিয়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত কুইজ প্রতিযোগিতয় প্রাথমিকভাবে ১০ জনকে বাছাই করা হয়। এদের মধ্য থেকে ৫ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয়, যারা চূড়ান্ত পর্যায়ে মিরসরাইয়ের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.