বিনোদন : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। নিজের অভিনয় যোগ্যতায় নিজেকে অন্য এক মাত্রায় নিয়ে গেছেন এই অভিনেত্রী। বিদ্যার পছন্দ বলিউড অভিনেতা রণবীর কাপুরকে। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পছন্দের এ কথা জানান বিদ্যা।
এ সময় বিদ্যার কাছে জানতে চাওয়া হয় আপনি কার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চান। যে জুটি চমকপ্রদ জুটি হবে? এ প্রশ্নের উত্তরে বিদ্যা বালান বলেন, চমকপ্রদ জুটি হবে কিনা তা জানি না। কিন্তু আমি রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চাই। একজন অভিনেতা হিসেবে আমি রণবীর কাপুরকে পছন্দ করি। যদি আমি তার সঙ্গে কাজের সুযোগ পাই তবে অবশ্যই তার সঙ্গে কাজ করব।
বিদ্যা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাহানি-টু’। মুক্তির পর বক্স অফিসে খুব একটা সুবিধে করতে পারেনি সিনেমাটি। তবে পরবর্তী সময়ে বেশ কিছু সিনেমায় দেখা যাবে বিদ্যাকে।
