গণতন্ত্রের লেবাসে চলছে স্বৈরাতন্ত্র- ডা. শাহাদাত হোসেন

0

নিজস্ব প্রতিনিধি :  কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের গণতন্ত্র আজ নির্বাসিত। গণতন্ত্রের লেবাসে চলছে স্বৈরাতন্ত্র, সারা দেশের মানুষ আজ এই সরকারের গুম, হত্যা, নির্যাতন-নিপীড়ন, মামলা হামলায় জর্জরিত। দেশে আইনের শাসন বলতে কিছুই নেই। মানুষের বাক স্বাধীনতা হরণ করছে প্রতিনিয়তই। এদেশের মানুষের কষ্ঠার্জিত গণতন্ত্র এই সরকার একদলীয় ভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে শিকলে বন্ধি করেছে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদলের সূর্য্য সৈনিকরা যেভাবেই রাজপথে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন ঠিক তেমনি ভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন সংগ্রামের যে ডাক দেওয়া হবে সেই আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে এগিয়ে আসতে হবে।

তিনি অদ্য রোববার(১ জানুয়ারি) সকাল ১১ টার সময় ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে, বেলুন উড়িয়ে র‌্যালি পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাঁচলাইশ থানা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ২নং গেইট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রবর্তক হয়ে মেডিকেলের সামনে এসে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ও পাঁচলাইশ থানা ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলী, মোহাম্মদ মুসা, সেলিম উদ্দিন রাসেল, নজরুল ইসলাম, শাহীন হায়াত, মোঃ রানা, জাবেদ ওমর, ফখরুল ইসলাম শাহীন, আকবর হোসেন মানিক, রাসেল আহমদ, জাবেয়ার জোহা, সত্যজিৎ বড়–য়া রুপু, ইব্রাহিম খান, মোহাম্মদ সবুজ, সাইফুল ইসলাম, জাহেদুল আমিন বাবু, আলমগীর হোসেন, মুহাম্মদ রনি, সুলতান আহমেদ, মাইনুদ্দীন, মেহবুব হোসেন, সাদ্দাম হোসেন, আরমান, মোঃ সাইফু, সানি আহমেদ, মোঃ সায়মন প্রমুখ।

পরে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম প্রেস ক্লাবে দক্ষিণ জেলা ছাত্রদল আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ফৌজুল ইসলাম ফজু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.