রাউজানে সত্যেন্দ্র মায়া ফাউন্ডেশনের সম্মাননায় সাংবাদিক জুবায়ের সিদ্দিকী
রাউজান প্রতিনিধিঃ দক্ষিণ রাউজান উরকিরচর ইউনিয়নে আবুরখীলে সত্যেন্দ্র মায়া ফাউন্ডেশনের উদ্যোগে সত্যেন্দ্রনাথ বড়ুয়া ও সহধর্মিনী উপাসিকা মায়া রানী বড়ুয়ার স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ৩১ ডিসেম্বর শনিবার ঐতিহ্যবাহী তালুকদার বাড়ীতে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব সোবিতানন্দ মহাথেরোর সভাপতিত্বে ও শিক্ষক সুশীল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্ধোধক ছিলেন- বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী প্রফেসর ডঃ বিকিরণ প্রসাদ বড়ুয়া।
প্রধান অতিথি ছিলেন আজকের সূর্যোদয়ের সহ সম্পাদক সাংবাদিক জুবায়ের সিদ্দিকী(সংবর্ধিত) । প্রধান ধর্মদেশক জ্যৈষ্ঠরপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় থের, বিশেষ অথিতি ছিলেন- বাংলাদেশ বৌদ্ধভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক অরুনানন্দ মহাথের, বাংলাদেশ বুড্ডিষ্ট মংক সোসাইটির সাধারণ সম্পাদক পূর্ণানন্দ থের, রাউজান অনলাইন প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক এম. রমজান আলী, আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার সাংবাদিক জুয়েল বড়ুয়া।
সভায় উদ্ধোধনী বক্তব্য রাখেন সত্যেন্দ্র মায়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রতন বড়ুয়া, ডাঃ প্রবেশ বড়ুয়া, প্রকৌশলী বিধান বড়ুয়া, উরকিরচর ইউপি প্যানেল চেয়ারম্যান অমিত বিজয় বড়ুয়া (জুনু), উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল কান্তি বড়ুয়া, রুপতি রঞ্জন বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণবরাজ বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন- আজকে সত্যেন্দ্র মায়া ফাউন্ডেশনের উদ্যোগে যে সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করেছেন এটি বর্তমান সময়ে সমাজ পরিবর্তনের জন্য এক মহান বিরল দৃষ্টান্ত। কারণ একটি সমাজ ও জাতীকে আলোকিত করতে হলে একটি আলোকিত ব্যক্তির জীবনী উপস্থাপন অত্যন্ত প্রয়োজন।
সেজন্য আলোকিত সমাজ বির্নিমানের জন্য সত্যেন্দ্র মায়া ফাউন্ডেশন সমাজের আলোক বর্তিকা হিসেবে সমাজ, রাষ্ট্র পরিবর্তনে সহায়ক বলিষ্ঠ ভূমিকা পালন করবে। পাশাপাশি দেশ ও জাতিকে একটি আলোকিত সমাজ উপহার দিবে। সভাশেষে সত্যেন্দ্র মায়া ফাউন্ডেশনের উদ্যোগে পেশাগত বিভিন্ন কাজের অবদানের জন্য ৩ জন ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
