জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এমপি লিটনের জানাজা অনুষ্ঠিত

0

সিটিনিউজবিডি :  গাইবান্ধা-১ আসনের নিহত সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের কফিনে রাষ্ট্রপতির পক্ষে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী ও স্পিকার ডা. শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন হয়।

এরপর ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াসহ চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে হুইপরা শ্রদ্ধা নিবেদন করেন। আর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির পক্ষে হুইপ নুরুল ইসলাম ওমরের নেতৃত্বে সরকারদলীয় সাংসদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.