চট্টগ্রামে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অর্থদন্ড

0

চট্টগ্রাম : নগরী কোতোয়ালীতে ফুটপাতের জায়গা দখল ও নোংরা পরিবেশে খাবার বিক্রীর অপরাধে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।

আজ (২ জানুয়ারী) সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার এ আদালত পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার জানান, ফুটপাতের উপর দোকানের মালামাল রেখে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় সোহাগ এন্ড ব্রাদার্স এর মালিককে এক হাজার টাকা, একই অভিযোগে এফ কে দোকান এর মালিককে দুই হাজার টাকা এবং অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রী করায় বাটালী হোটেলকে পাঁচ হাজার টাকা সহ সর্বমোট আট হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া উক্ত এলাকার আশপাশের দোকানদার ও বাসা বাড়ীর মালিককে নালা নর্দমা এবং রাস্তার উপর ময়লা আবর্জনা না ফেলার জন্যও সতর্ক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে ডিসি হিল সংলগ্ন ফুটপাত থেকে অবৈধ দোকানপাট সমূহ সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়।

অভিযানকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য বিভাগের সেনেটারী ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা,কর্মচারীগণ ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.