ষড়যন্ত্রকারীরা আগুনের লেলিহান শিখায় ছাই হয়ে যাবে- ওবায়দুল কাদের

0

নিজস্ব প্রতিবেধক :   আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে আর পরাজিত করা যাবে না জনগণের ভোটে । তাই আজ ষড়যন্ত্রকারীরা চক্রান্তের চোরাগলিতে এসে গিয়েছে। গাইবান্ধায় সংসদ লিটনকে হত্যা করে টেস্ট কেস করেছে ষড়যন্ত্রকারীরা। শেখ হাসিনার কিছু হলে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। সেই আগুনের লেলিহান শিখায় ষড়যন্ত্রকারীরা ছাই হয়ে যাবে।

তিনি বলেন,মঞ্জুরুল ইসলাম লিটন বছরের প্রথম সাম্প্রদায়িক হামলার শিকার। লিটনকে কারা হত্যা করেছে তা সারাদেশের মানুষের জানা হয়ে গেছে। এই হত্যা জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের বিপক্ষে পুরনো ষড়যন্ত্রেরই আরেক রূপ।

আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটোরিয়ামে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের সকল কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সকল কর্মসূচি সফল করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ এই সিটি করপোরেশন এই মতবিনিময় সভার আয়োজন করে।

ঢাকা দক্ষিণ এই সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু হলে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। তিনি বলেন, ‘পরিষ্কারভাবে বলতে চাই, ১৯৭৫-এ বঙ্গবন্ধুকে যে বুলেট খুন করেছে। ২০১৭ সালে সেই বঙ্গবন্ধু হাজার গুণ শক্তিশালী। তার রক্তের উত্তরাধীকার শেখ হাসিনাও অনেক বেশি শক্তিশালী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.