মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলা বিএনপির বিএনপির সদস্য সচিব ও উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিমকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে জেলা দায়রা জর্জ আদালত। সোমবার (২ জানুয়ারী) দুপুরে বিস্ফোরকদ্রব্য আইন ও গাড়ি ভাংচুরের মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক হেলাল উদ্দিন।
আসামী পক্ষের আইনজীবি এডভোকেট গিয়াস উদ্দিন বলেন, ‘আদালতে আসামীর পক্ষে বিস্ফোরক গাড়ি ভাংচুরের নয়টি মামলায় জামিন চাইলে বিজ্ঞ আদালত ৪ টি মামলায় জামিন দিয়ে বাকি ৫ টি মামলায় কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।’
প্রসঙ্গত, সোমবার সালাহ উদ্দিন সেলিমকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় জেলা দায়রা জর্জ আদালত। দুপুরে বিস্ফোরকদ্রব্য আইন ও গাড়ি ভাংচুরের মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক হেলাল উদ্দিন। ২০১৪ সালে মিরসরাই ও সীতাকুন্ড থানায় তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, মিরসরাই উপজেলা বিএনপির বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিমকে কারাগারে প্রেরণের প্রতিবাদে সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আবছার জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, নুরুল আফছার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম, বিএনপি নেতা আলা উদ্দিন, মাঈন উদ্দিন, উপজেলা যুবদল নেতা জহির উদ্দিন, এসএম হারুন, মোল্লা আফলাতুন, জাকারিয়া, উপজেলা ছাত্রদল নেতা হোসাইন মোঃ ফরহাদ, সরোয়ার হোসেন রুবেল, সাদ্দাম হোসেন, এইচএম খায়ের উদ্দিন মাসুক, তৌহিদুল ইসলাম হৃদয়, মোহাম্মদ মাসুদ, জিয়া উদ্দিন, কাজী সাজ্জাদ হোসেন প্রমুখ।
