মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : আগামী ৮ জানুয়ারী পরমপূজ্য শ্রাবক বুদ্ধ শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)’র ৯৮ তম জন্মদিবস উপলক্ষে রাঙামাটিতে বিভিন্ন কর্মসূর্চীর গ্রহন করেছে বৌদ্ধ ধর্মের উপাসক-উপাসিকাবৃন্দ গণ।
২ জানুয়ারী থেকে ৮ জানুয়ারী পর্যন্ত নানান কর্মসূচী পালন করছে তারা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে রাঙামাটি রাজবন বিহার থেকে একটি ত্রিপিটক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
বৌদ্ধ ধর্ম’র পবিত্র ধর্মগ্রন্থ এই ‘ত্রিপিটক’ শহরের সড়কে মোটর শোভাযাত্রার মধ্যে দিয়ে বাংলাদেশ সহ সারা বিশে^র শান্তি ও মঙ্গল কামনা করেন বৌদ্ধ ধর্ম অবলম্বিরা। পবিত্র ধর্ম গ্রন্থ বিভিন্ন বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং বনভান্তে যিনি এই পবিত্র গ্রন্থর বাণী সারা জীবন প্রচার করার মাধ্যমে মানুষকে সঠিক পথ খুঁজে দেওয়ার কাজ করে গিয়েছেন তার বাণী শরণ করার লক্ষ্যে এই শোভাযাত্রা করা হয়েছে বলে উপসকদের কাছ থেকে জানা যায়।
মোটর শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী-পেশার ও বিভিন্ন বয়সের বৌদ্ধ ধর্ম অভিলম্বেরা অংশগ্রহন করেন। সকলে ‘বৌদ্ধ কি জয়-ধর্ম কি জয়-বনভান্তে কি জয়’ রবে মুখর করে তুলে রাঙামাটি শহরকে। বৌদ্ধ ধর্মের ধর্মীয় পতাকা হাতে এই মোটর শোভাযাত্রা অন্য রকম পরিবেশ তৈরি করে শহর জুড়ে।
উপাসক-উপাসিকার সূত্রে জানা যায়, বিভিন্ন কর্মসূর্চীর মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মের এই মহান পুরুষ বনভান্তের ৯৮তম জন্মদিবস আগামী ৮ জানুয়ারী শেষ হবে।
