শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : উখিয়ার সীমান্তের তুমব্রু ও বালুখালী এলাকায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ২টি গরু ও ৭১ ক্যান বিয়ার উদ্ধার করেছে।
৩৪ বিজিবির সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন জানান, তুমব্রু ফকিরা ঘোনা এলাকা থেকে ২টি গরু ও বালুখালী রহমতের বিল জোরা এলাকা থেকে ৭১ ক্যান বিয়ার উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত চোরাই পণ্যের মূল্য ৭৭ হাজার ৭শত ৫০ টাকা বলে বিজিবি জানিয়েছেন।
