উখিয়া পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী আটক

0

শহিদুল ইসলাম, উখিয়া, (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একনারী পাচারকারীকে আটক করেছে। মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হবে বলে উখিয়া থানার তদন্ত ওসি কায় কিষলো জানিয়েছেন।

উখিয়া থানার উপ পরিদর্শক আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার দুপুরে কুতুপালং শরনার্থী শিবির সংলগ্ন আব্দুর রশিদের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ৩শ ২০পিস ইয়াবাসহ আনোয়ারা বেগম (৩৫) নামের একনারীকে আটক করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬৫ হাজার টাকা বলে পুুলিশ জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.