চট্টগ্রাম সিএমএম আদালতে আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদকের জামিন লাভ
নিজস্ব প্রতিবেধক : আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোজাম্মেল হক মঙ্গলবার ৩জানুয়ারী সিএমএম ২য় আদালতে জনৈক ইদ্রিসের দায়েরকৃত মিথ্যা মানহানির মামলায় জামিন লাভ করেছেন। বিবাধী খোন্দকার মোজামেল হকের পক্ষে আইনজীবি ছিলেন এড:ইফতেখার সাইমুন চৌধুরী, এড:সালাহউদ্দিন আহমদ চৌধুরী লিপু, এ্ড: তপন কুমার দাশ, এ্ড:আজহার,এড: মুহাম্মদ আজমল হুদা ও আইনজীবীর সহকারী সালেহ জঙ্গী।এসময় আদালতে উপস্থিত ছিলেন সাংবাদিক জুবায়ের সিদ্দিকী ,বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুব,সাংবাদিক গোলাম শরীফ টিটু সাংবাদিক দিলীপ তালুকদার ও গোলাম সরওয়ার।
