চবি ছাত্রলীগের সহ-সভাপতি মামুন কারাগারে

0

চট্টগ্রাম : সংঘর্ষের মামলায় গ্রেফতার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো.মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ (০৩ জানুয়ারি) মঙ্গলবার চট্টগ্রামের বিচারিক হাকিম মো.হেলাল উদ্দিন এই আদেশ দিয়েছেন।

জেলা পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) এইচ এম মশিউর রহমান জানান, মামুনের পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল। আদালত জামিন নামঞ্জুর করেছেন। একইসঙ্গে ৮ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।

মামুন প্রয়াত ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

রোববার (০১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের সামনে থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। এরপর গত বছরের ৩০ অক্টোবর ও ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় হওয়া দায়ের হওয়া দুটি মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.