সীতাকুন্ডে মুক্তিযোদ্ধা বজলুল করিম এর ইন্তেকাল

0
কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড : চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক, সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, সীতাকুণ্ড উপজেলা শিক্ষা কমিটির সাবেক প্রভাবশালী বীর মুক্তিযোদ্ধা এ,জেড,এম বজলুল করিম (৬৫) ৯ জানুয়ারী রাত ৮.৩০ মিনিটে ফৌজদারস্হ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫)বছর।
তিনি দীর্ঘদিন লিভারজনিত কঠিন রোগে আক্রান্ত ভুগেছিলেন। তিনি উত্তর সলিমপুর আব্দুল্লাহ ঘাটা আব্দুর সবুর মোক্তার বাড়ির এডভোকেট আব্দুস সবুরের দ্বিতীয় পুত্র। ছাত্রজীবন থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন বজলুল করিম ।মৃত্যুকাল কালে তিনি স্ত্রী দুই ছেলে এবং অসংখ্য ভক্ত অনুরাগী রেখে গিয়েছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সীতাকুণ্ড উপজেলার আহ্বায়ক তফাজ্জল আহমেদ, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর,সাবেক সভাপতি আওরঙজব মোস্তফা, আনোয়ার চৌধুরী,নিজাম চৌধুরী, সলিমপুরের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন,সলিমপুর ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন,মোরসালিন,খোরশেদুল আলম ও বিএনপি,ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্ধু।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.