কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শনিবার

0

সিটিনিউজ ডেস্ক : কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। শনিবার(১৫ জানুয়ারী) সকাল সাড়ে এগারোটায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার বলা হয়, সভায় দেশের সর্বশেষ বিদ্যমান আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.