গোলাম সরওয়ার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকারের তৃতীয় বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণে দেশবাসীর পাশাপাশি বিএনপির সমর্থকেরাও খুশি হয়েছেন দাবি করে তিনি বলেন, ‘শুধু বিএনপির গুটিকয়েক নেতা, যাঁরা কর্মসূচি দিয়ে না এসে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন, সেই নেতারা হতাশ।
গতকাল শুক্রবার ধানমন্ডির ৩২ নম্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
যানজটের কথা মাথায় রেখে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। রাস্তা বন্ধ করে বাংলাদেশের কোথাও সমাবেশ না করতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ভবিষ্যতে ছুটির দিনে শোভাযাত্রা-সমাবেশ করা যায় কি না, তার চিন্তা চলছে।
ছাত্রলীগের প্রস্তুতি সভা: ২৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সাবেক নেতাদের পুনর্মিলনী সফল করতে প্রস্তুতি সভা করেছে সংগঠনটি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ছাত্রলীগের এই প্রস্তুতি সভা হয়।
