নাজিরহাট ব্রীজ ভেঙ্গে মালবাহী ট্রাক খালে

0

এইচ.এম.সাইফুদ্দীন,ফটিকছড়ি:: নাজিরহাট-কাজিরহাট সড়কের মন্দাকিনি খালের উপর দীর্ঘদিনের নড়বড়ে থাকা ব্রীজ ভেঙ্গে খালে পড়েছে একটি মালবাহী ট্রাক।
এতে ট্রাক চালকও তার দুই সহযোগী আহত হয়। তবে তারা আশঙ্কা মুক্ত বলে জানা যায়। রোরবার (১৫ জানুয়ারী)সকালে একটি চুনবোঝাই ট্রাক ব্রীজটি দিয়ে পারাপারের সময় ব্রীজসহ ভেঙ্গে প্রায় তিশ ফুট নিচে খালে পড়ে যায়। ফলে নাজিরহাট- কাজিরহাট সড়ক যোগাযোগ বন্ধ হয়ে উত্তর ফটিকছড়ি নাজিরহাট হতে এক প্রকার বিচ্ছিন্ন রয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, নাজিরহাট কলেজ গেইট থেকে সামন্য উত্তর পশ্চিমের এ বেইলি ব্রীজটি বহুদিন ধরে নড়বড়ে ছিল। ঝুঁকিপূর্ণ চিহ্নত করে স্থানীয় সরকার মন্ত্রনালয় (এলজিইডি) ব্রীজর উভয় পার্শ্বে ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা না করে এ ব্রীজ দিয়ে ভারী মালবোঝাই গাড়ি চলাচল করে আসছিল প্রতিনিয়ত। বিশেষ করে সুয়াবিলও হারুয়ালছড়ি এলাকার ২০ টিরও বেশি ইটভাটার ইটবাহী জীপ ও ট্রাক চলাচল করে থাকে। ঝুঁকিপূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্বেও এ সেতু দিয়ে ভারী যান চলাচল করায় এ দুর্ঘটনা ঘটেছে ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.