মতিঝিল-গুলিস্তান-রমনায় হকার উচ্ছেদ অভিযান শুরু

0

সিটিনিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিল এলাকা থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। রবিবার দুপুর ২টা থেকে ডিএসিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুশ সোয়েবের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

অভিযানটি দক্ষিণ সিটি কর্পোরেশনের মতিঝিল, গুলিস্তান ও রমনা এলাকায় পরিচালিত হবে। অভিযানে ঢাকা মট্রোপলিটন পুলিশের বিপুলসংখ্যক সদস্য রয়েছেন। খান মোহাম্মদ নাজমুশ সোয়েব জানান, ফুটপাত দখলমুক্ত করতে এবং যানজট কমাতে মেয়রের নির্দেশে গুলিস্তান-মতিঝিল ও রমনা এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদ কাজ শুরু হয়েছে। আমরা মতিঝিল থেকে উচ্ছেদ শুরু করেছি। অভিযান অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানের খবর পেয়ে সকালেই হকাররা নিজ দায়িত্বে তাদের মালামাল সরিয়ে নিতে শুরু করেন। সকাল থেকে পুরো এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের অবস্থান দেখা গেছে। এছাড়া পুলিশের জলকামান, কাভার্ড ভ্যান ও সিটি কর্পোরেশনের নিজস্ব অ্যাম্বুলেন্সও দেখা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.