নতুন গ্যালাক্সি সি৭ ১৬ এমপি’র সেলফি ক্যামেরা

0

তথ্য ও প্রযুক্তি : গ্যালাক্সি সি৭ প্রো নিয়ে কঠোর রাখটাক ছিলো স্যামসাংয়ের। তাও ডিভাইসটির কনফিগারেশনের চমক নিয়ে গুঞ্জন থেমে থাকেনি প্রযুক্তিবিশ্বে। এর পেছনে যথারীতি-ই হাত ছিলো না দক্ষিণ কোরিয়ান হ্যান্ডসেট জায়ান্ট প্রতিষ্ঠানটির, সকল কলকাঠি-ই নেড়েছে মূলত তথ্য ফাঁসকারীরা।

এখন আর তথ্য ফাঁসকারীদের কথায় কান দিয়ে লাভ নেই স্মার্টফোনপ্রেমীদের। কারণ, বহুল প্রত্যাশিত স্মার্টফোনটি প্রকাশ্যে এনেছে খোদ স্যামসাং কর্তৃপক্ষই।

সম্প্রতি স্যামসাংয়ের নিজস্ব ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে গ্যালাক্সি সি৭ প্রো। প্রাথমিকভাবে চীনের বাজারে ফোনটির আগাম ক্রয়াদেশ শুরু হয়েছে। তবে অন্যান্য দেশে কবে নাগাদ আসবে ডিভাইসটি, এ নিয়ে কিছু জানায়নি স্যামসাং সংশ্লিষ্টরা।

গ্যালাক্সি সি৭ প্রো-তে থাকছে ১০৮০*১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ৭ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬২৬, সাথে আদ্রেনো ৫০৬ জিপিইউ।

৪ জিবি র‍্যামের এই ফোনে থাকছে ৩২/৬৪ জিবির ইন্টারনাল মেমরির সুবিধা, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে আবার ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ডিভাইসটিতে ভিডিও করা ও ছবি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সলের ফ্রন্ট ফেইসিং ক্যামেরা। অতীতের ব্যাটারি সংক্রান্ত বদনাম ঘুচানোর জন্য এতে জুড়ে দেয়া হয়েছে ৩০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) ব্যাটারি।

স্যামসাংয়ের নিজেদের সাইটে গ্যালাক্সি সি৭ প্রো’র দামের তথ্য উল্লেখ নেই। তবে গুঞ্জনকারীদের দাবি, ডিভাইসটি কিনতে খরচ পড়বে ১৯৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৫০০ টাকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.