ট্রাম্পকে সতর্ক হতে বললেন জন ব্রেনান

0

আন্তর্জাতিক : মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কথা বলার সময় সতর্ক হতে বলেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান জন ব্রেনান। স্থানীয় সময় সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সিআইএ প্রধান বলেন, ‘আমি মনে করি যে, ট্রাম্প এটা বোঝেন যে সাম্প্রতিক বছর গুলোতে রাশিয়ার বিভিন্ন কার্যক্রমকে হালকা চোখে দেখার বিষয়ে আরো অনেক সচেতন হতে হবে।’ ব্রেনান আরো বলেন, রাশিয়ার সক্ষমতা ও উদ্দেশ্যর সঠিক মূল্যায়ন করতে পারেননি ট্রাম্প।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বেশ সক্রিয় ট্রাম্প। তার বিভিন্ন পোস্টে রাশিয়া ঘেঁষা বক্তব্য পাওয়া যায় মাঝেমধ্যেই। বিশেষজ্ঞদের ধারণা, ওই পোস্টগুলোর জের ধরেই ব্রেনান এই মন্তব্য করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.