নিজস্ব প্রতিবেধক : জনমনে পুলিশ ক্লিয়ারেন্স দীর্ঘদিনের জটিলতা ছিল । অবশেষে শুরু হল অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স । অনলাইনেই আবেদন করে ঘরে বসে পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। রোববার(১৫ জানুয়ারী) ঢাকার রাজারবাগ পুলিশ টেলিকম অডিটরিয়ামে ‘অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স’ সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে অনলাইনে সেবা চালু করল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বিদেশগামী বা বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা দেশে বা দেশের বাইরে যে কোন স্থানে বসে কম্পিউটার বা ল্যাপটপ কিংবা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে pcc.police.gov.bd ঠিকানায় অথবা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে www.police.gov.bd. গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স মেন্যুতে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, বিদেশে যাওয়া বা বিদেশে চাকুরির ক্ষেত্রে সচরাচর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর অর্থ হচ্ছে, যাকে পুলিশ ক্লিয়ারেন্স দেয়া হচ্ছে তিনি কোন অপরাধী নন এবং তার বিরুদ্ধে থানায় কোন অভিযোগও নেই। অনলাইনে এটি চালু হওয়ায় নগরবাসীর সময় বাঁচবে। টেনশন কমবে। আবেদন করার পর সেটি পুলিশের পক্ষ থেকেই যাচাই বাছাই করা হবে। আবেদন গৃহীত হলে তাও জানিয়ে দেয়া হবে, গৃহিত না হলে কেন হয় নি তাও জানিয়ে দেয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। আবেদনকারী অনলাইনে তার আবেদনের সর্বশেষ অবস্থা নিয়মিত জানতে পারবেন।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে (১-২২০১-০০০১-২৬৮১) কোডে করা ৫০০ টাকা মূল্যমানের ট্রেজারি চালান অথবা অনলাইনে ক্রেডিট বা ডেবিট কার্ডে নির্ধারিত সার্ভিস চার্জসহ ফি প্রদান করতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর, পুলিশ সুপার/উপ-পুলিশ কমিশনারের প্রতিস্বাক্ষর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন হওয়ার পর আবেদনকারী ব্যক্তিগতভাবে জেলা পুলিশ সুপারের কার্যালয় অথবা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস কাউন্টার থেকে হাতে হাতে নিতে পারবেন।
