নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে এক আইনজীবীর জামিন নামঞ্জুর করাকে কেন্দ্র করে কারাগারে পাঠানোর ঘটনায় আদালতে ভাংচুর চালিয়েছেন তার পক্ষে দাঁড়ানো আইনজীবীরা। এসময় বাধা দিতে গেলে তারা পুলিশের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এ পরিস্থিতিতে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভূঁইয়া এজলাস ছেড়ে নিজের খাস কামরায় ঢুকে যান।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে আদালতে এই ভাংচুরের ঘটনা ঘটেছে। এরপর জেলা আইনজীবী সমিতির নেতা এবং জৈষ্ঠ আইনজীবীরা বিচারকের খাস কামরায় ঢুকেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
