দীর্ঘ ৯ বছর পর সোহম-শুভশ্রী

0

সিটিনিউজ ডেস্ক : টালিগঞ্জের নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম বাংলা ছবি ‘বাজিমাত’। ২০০৮ সালে এ ছবিতে নায়ক সোহমের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর কেটে গেছে ৯টি বছর। এই সময়ের মধ্যে দুজন অনেক ছবিতে কাজ করলেও, আর একসাথে দেখা যায়নি তাদের।

বর্তমানে দুজনের নামের আগেই রয়েছে সুপারস্টার তারকার মতো খ্যাতি। সেই নয় বছর আগের জুটি আর এখনকার জুটির মধ্যে রয়েছে অনেক তফাৎ। তখনকার তুলনায় দুজনেই এখন অভিনয়ে বেশ পারদর্শী। তাই আবারও পর্দায় জুটি বাঁধছেন সোহম-শুভশ্রী।

হ্যাঁ, এবার ‘আমার আপনজন’ শিরোনামের ছবি দিয়ে কামব্যাক করছেন এই পুরনো জুটি। সোহমের প্রযোজনা সংস্থা অজস্র এন্টারটেইনমেন্টের প্রথম ছবি এটি। ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ। ইতোমধ্যে ছবির কাজ শুরু হয়ে গেছে। ইডেন গার্ডেন্স, গড়িয়াহাটসহ কলকাতার বেশ কিছু জায়গা এবং কলকাতার বাইরেও চলছে এ ছবির শুটিং।

জানা গেছে, ছবিতে শুভশ্রী ছাড়াও আছেন দুই নায়িকা। প্রিয়াংকা সরকার এবং ঐন্দ্রিতা। তবে তাদের দেখা যাবে বিশেষ দুটি চরিত্রে। ছবির জন্য একটি গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। সম্ভবত মার্চ বা এপ্রিলে মুক্তি পাবে ছবিটি। অনেকের ধারণা, চলতি বছর বিগ ধামাকা হবে সোহম-শুভশ্রীর এই ছবি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.