র‌্যাডিসনে ভ্যালেন্টাইন’স ডে’র বিশেষ অফার

0

নিজস্ব প্রতিবেদক::বছরের রোমান্টিক দিনগুলো প্রিয়জনের সাথে ভালোভাবে কে না কাটাতে চায়।আসন্ন ১৪ ফ্রেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস।প্রিয়জনের সাথে দিবসটিকে ভালোভাবে কাটানোর পরিকল্পনা এখন থেকেই সেরে ফেলতে পারেন।ভালোবাসা দিবসকে আরও স্মরণীয় করে রাখতে চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু বে ভিউ নিয়েছে বর্ণিল উৎসবের প্রস্তুতি।

র‌্যাডিসন ব্লু বে ভিউ’র এসিসটেন্ট ম্যানেজার (জনসংযোগ) তাকরিন খান জানান,ভালোবাসা দিবস উপলক্ষে লেভেল টুয়েন্টিতে আয়োজন করা হয়েছে ফোর কোর্স ক্যান্ডেল লাইট ডিনার।এজন্য প্রতিটি যুগলকে খরচ করতে হবে  ৫৯৯৯ টাকা।সন্ধ্যা ৬ থেকে সাড়ে ১০টা পর্যন্ত গ্রাহকরা এটি উপভোগ করতে পারবেন।

এছাড়া পরিবার ও বন্ধুদের জন্য থাকছে লেভেল থ্রি’র এক্সচেঞ্জ রেস্টুরেন্টে  ভ্যালেন্টাইন’স স্পেশাল ব্যুফে ডিনার।যেটির খরচ পড়বে জনপ্রতি ২ হাজার ৯৫০ টাকা।এছাড়া লেভেল ফাইভ এর এশিয়ান ফিউশনে রয়েছে বিভিন্ন ধরনের সুস্বাদু সীফুড,ফল,জুস,চীজকেক,সালসা।এজন্য প্রতিটি যুগলকে খরচ গুণতে হবে ৪ হাজার ৯৯৯ টাকা।

বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারবেন+৮৮ ০৩১-৬১৯৮৫৫ অথবা ই-মেইল করতে পারবেন restaurant.booking@radisson.com -এ।

সিটিনিউজ/মজিদ

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.