নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার মহিলা কলেজকে সরকারিকরণের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
২৩ (জানুয়ারী)সোমবার সকাল ১১টা থেকে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রতি তিন মাসে দশ হাজার টাকারও বেশি টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। বেশ কিছুদিন থেকে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের কাছে সরকারিকরণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
শিক্ষার্থীরা জানান, সরকারিকরণের দাবিতে কলেজ অধ্যক্ষের নিকট স্মারকলিপিও দিয়েছে শিক্ষার্থীরা। কিন্তু এতে কোনো কাজ হয়নি। তাই সকল শিক্ষার্থী আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।
