নগরীর আইস ফ্যাক্টরী মিলাদ মাহফিল সম্পন্ন

0

নিজস্ব প্রতিবেদক : মাওলানা নূরী সৃষ্টির কল্যাণে উৎসর্গিত জীবনই হচ্ছে সত্যিকারের ইসলামী জীবন বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা মামুনুর রশীদ নূরী বলেছেন, ইসলামে বৈরাগ্যতার কোন স্থান নেই। বৈরাগ্যতা কর্ম ও কর্তব্য পালনে অন্তরায়, ধার্মিক হওয়ার জন্য গহীন জঙ্গণে বা নির্জন মরুভূমিতে জীবন যাপনের প্রয়োজন নেই। তিনি বলেছেন মানুষ হচ্ছে পৃথিবীতে আল্লাহ তায়ালার প্রতিনিধি, সমগ্রপ্রাণী জগতে মানুষের অবস্থান হচ্ছে ব্যাতিক্রমধর্মী তার আকার আকৃতি যেমন অনন্য তেমনি বিবেক ও বিচার শক্তিও অতুলনীয়। মাওলানা নূরী ২২ (জানুয়ারী) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আইসফ্যাক্টরী রোডের কামাল গেইট এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে অনুষ্ঠিত বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে মাওলানা নূরী আরো বলেন, প্রকৃত মানুষ হতে হলে তাকে সৎসংকল্প, ধৈর্য্য সহিষ্ণুতা ও সততার গুনাবলীতে উজ্জীবিত হতে হবে। তার আচার আচরণ কর্ম ও চিন্তার মাঝে সুন্দর ও সত্যের অভিব্যক্তি থাকতে হবে। ইসলাম মানবজীবনকে কর্মময় করে রাখার জন্য তার আয়ত্বের মধ্যে বিধিবিধানকে সহজ করে দিয়েছে। মাওলানা নূরী আরো বলেন, কর্ম ও চেতনাহীন মানুষদের ইসলামে স্থান নেই। কর্ম দ্বারাই মানুষ জীবন্ত, গতিশীল ও প্রাণবন্ত হতে পারে। প্রকৃত মানুষের ভোগ বিলাসীতাকে সর্মতন করে না। দেশ, জাতি শৃংখলা ও উন্নতির জন্য পূর্নময় কাজ করে সৃষ্টির সেরা হিসেবে স্বীকৃতি লাভ করতে হবে। কারণ একজন মানুষের কর্তব্য ও কর্মের গন্ডি সংকীর্ণ নয়। সমগ্র পৃথিবী জুড়ে মানব প্রেম নিয়ে কাজ করাই হচ্ছে ইসলামের শিক্ষা। মাহফিলে অন্যান্যদের মধ্যে আলোচনা পেশ করেন মাওলানা আমজাদ হোসেন, মাওলানা জাফর আহমদ। উপস্থিত ছিলেন মোধ শাব্বির ও আলীরাজ বাবু।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.